রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

সৌদির হজযাত্রীদের খরচ কমেছে ৩০ শতাংশ

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশ কিংবা বহির্বিশ্বের অন্যান্য দেশের হজযাত্রীদের জন্য নয়, শুধু সৌদি আরবের নিজস্ব (ডোমেস্টিক) হজযাত্রীদের জন্য হজের প্যাকেজের মূল্য ৩০ শতাংশ কমানো হয়েছে বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়, চলতি বছর সারা বিশ্বের মুসল্লিদের জন্য হজ প্যাকেজের ৩০ শতাংশ মূল্য কমাল সৌদি আরব সরকার। হজের মতো একটি স্পর্শকাতর বিষয়ে যাতে বিভ্রান্ত তৈরি না হয়, সে কারণে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিষয়টি স্পষ্ট করে বিজ্ঞপ্তি দিয়েছে হাব।

এবিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফারুক আহমদ সরদার বলেছেন, প্রকৃতপক্ষে সৌদি আরবের ডোমেস্টিক হজযাত্রীদের জন্য হজের প্যাকেজের মূল্যও কমানো হয়েছে ৩০ শতাংশ। যা বাংলাদেশের কিংবা বহির্বিশ্বের অন্যান্য দেশের হজযাত্রীদের জন্য প্রযোজ্য না।

গত তিন বছর কোভিডের কারণে হজে নানা ধরনের কড়াকড়ি ছিল। তবে এবার সেটিও উঠিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. আমর বিন রেদা আল মাদ্দাহ এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।

আল মাদ্দাহ বলেন, সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটগরিতে ভাগ করা হয়েছে। হজ ক্যাম্পে সেবার মান দেখে এটি নির্ধারণ করা হবে। এছাড়া সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। আগে একসঙ্গে পুরো অর্থ পরিশোধের নিয়ম ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION