রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল

ধর্ম ডেস্ক:

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার (২২ জানুয়ারি) শেষ হচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমা। আজ ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুরসালিন। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী। সকাল ৯টা থেকে মাওলানা মোশারফ হোসেন তালিম করছেন। সাড়ে ৯টায় ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলাভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী হেদায়েতী বয়ান শুরু করেছেন।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী সায়েম জানান, হেদায়েতি বয়ান শেষে হলে বেলা সাড়ে ১১টা অথবা সাড়ে ১২টার দিকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা সাদ’র বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী ।

আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের ওয়াক্ত থেকেই টঙ্গী ও ঢাকার আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে। সকালে বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, দলে দলে টঙ্গীর তুরাগপাড়ের ইজতেমা মাঠে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দুদিন অতিবাহিত হয়। সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে বিভিন্ন ভাষায় বয়ান। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন।

আখেরি মোনাজাতের জন্য রবিবার (২২ জানুয়ারি) আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস ছুটি ঘোষণা করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেনি ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কোনও বাধা নেই।

ভোগড়া বাইপাস থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকায় মুসল্লিরা হেঁটে ইজতেমার ময়দানে আসছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের আগমন অব্যাহত থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION