শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা

ভয়েস নিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীপাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দুপুর ১২টা ১৬ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২টা ৪৫ মিনিটে।মোনাজাতে ক্ষমা, আত্মশুদ্ধি, আল্লাহর রহমত ও সন্তুষ্টি কামনা করেন মুসল্লিরা।

৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির হজরত মাওলানা মোহাম্মদ সাদ কান্দলাভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

এর মধ্য দিয়ে শেষ হলো ২০২৩ সালের বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের ওয়াক্ত থেকেই টঙ্গী ও ঢাকার আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION