মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ইউপি চেয়ারম্যান পদ হারালেন সদস্যদের অনাস্থায়

ভয়েস নিউজ ডেস্ক:

অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ও ইউনিয়ন পরিষদের সদস্যদের অনাস্থায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখলী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালী সদর উপজেলার ২ নম্বর বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, ট্যাক্সের চার লাখ ৭২ হাজার ২৭০ টাকা আদায় রেজিস্ট্রার ও ক্যাশ বইয়ের সঙ্গে মিল না থাকা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতা, ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা, ইউপি সচিবকে কার্যক্রম করতে না দেওয়ার অভিযোগ তদন্তে সত্যতা মিলেছে।

ইউনিয়ন পরিষদের ১১ সদস্যের অনাস্থা প্রস্তাবে তারা সম্মতি জ্ঞাপন দিয়েছেন। পরে পটুয়াখালী জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠায়। প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয়।

জনস্বার্থে ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি শূন্য ঘোষণা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে তানজিন নাহার সোনিয়া মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION