শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

ক্যামজার বার্ষিক সভা ও মিলনমেলা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি 

কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (ক্যামজার) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এবং প্রধান বক্তা ছিলেন পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আশেক উল্লাহ রফিক।

কক্সবাজার প্রেসসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে্ এবং কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জাতীয় দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি জেষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমেদ,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল,সুরাজপুর মানিকপুর-এর চেয়ারম্যান নুরুল আজিম,কুতুপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলালউদ্দীনসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় সিনিয়র সাংবাদিক এবং ক্যামজার সদস্যবৃন্দের পরিববারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম কে মরণোত্তর বিশেষ সম্মাননা প্রদান,প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানস্থলে ইউনিয়ন হাসপাতালের উদ্যোগে একটি ফ্রি-হেল্থ ক্যাম্পের বুথ স্থাপন করা হয়। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা রোতাব চৌধুরী, সভাপতি নুরুল আলম (চ্যানেল আই), সাধারণ সম্পাদক রাজীব কান্তি বাবু (ডিবিসি), সহ সাধারণ সম্পাদক মো. ইউনুস (নিউজ২৪) অর্থ সম্পাদক মামুন মিয়া (আরটিভি), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল (চ্যানেল২৪), কার‌্যনির্বাহী পরিষদের সদস্য কামরুল ইসলাম বাবু (এটিএন নিউজ), মো. রহিম উদ্দিন (বিটিভি), প্রকাশ দে (মাছরাঙা টেলিভিশন), রিদুয়ান (বাংলাভিশন), আজাদ (এখন টিভি) উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION