রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

একাকিত্ব দূর করবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক:
একাকিত্ব ও নিঃসঙ্গতা মানুষের বেঁচে থাকার আনন্দ কেড়ে নেয়। একাকী মানুষেরা স্বভাবতই তার আশপাশে কাউকে পান না বলে মানসিকভাবে ভেঙে পড়েন। আর মানসিক অস্থিরতার দরুন তারা আত্মহত্যার মতো পথও বেছে নেন। বর্তমান বিশ্বে মানুষের মধ্যে একাকিত্ব অনেক বেড়েছে।

একাকিত্বের সঙ্গে লড়াই করবেন ও ভালো থাকবেন। বেশিরভাগ মানুষই একাকিত্বের কাছে হেরে যান। তাই নিজেকে ভালো রাখতে নিজেই এগিয়ে আসুন।

১. সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে পারেন। কোন সামাজিক ক্লাব বা সংস্থায় যোগ দিন যেসব কাজে আপনি আগ্রহবোধ করে থাকুন। হতে পারে সেটা মিউজিক ক্লাব বা বইয়ের কোন ক্লাবে।

২. পুরোনো বন্ধু বা পরিবারের দূর সম্পর্কের আত্মীয়ের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে দেখা করুন, গল্প করুন।

৩. নতুন কোন শখ থাকলে সেটা পূরণ করুন বা পুরনো কোন শখ যা আগে করতে পারেননি তা করুন। দেখবেন সময় কীভাবে পার হবে বুঝতেও পারবেন না।

৪. পোষা প্রাণী পালা শুরু করুন, হতে পারে সেটা বিড়াল, কুকুর বা পাখি। তবে চেষ্টা করুন কেনার চেয়ে দত্তক নেয়া প্রাণী পালতে।

৫. যদি মনে করেন একাকিত্ব বেশি হয়ে গেছে তাহলে পরামর্শদাতাদের সাথে যোগাযোগ করে থেরাপি নিতে পারেন।

৬. নিয়মিত একটি সময় করে ব্যায়াম করুন বা শারীরিক কসরত করুন। এমনকি নাচের কোর্সেও ভর্তি হতে পারেন বা খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখতে পারেন। সময় কোনদিক দিয়ে যাবে টেরই পাবেন না।

৭. মনের আরোগ্য পেতে প্রকৃতির মতো বড় ওষুধ আর নেই। আর তাই প্রকৃতির কাছে যান। সমুদ্র, পাহাড় বা ধারের কাছের কোনো পার্ক যেকোনো জায়গায় ঘুরে আসতে পারেন। এটি আপনাকে একাকিত্ব দূর করতে কাজ করবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION