শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মোনাজাতের লাভ

ধর্ম ডেস্ক:
মোনাজাত আরবি শব্দ। অর্থ চাওয়া, প্রার্থনা করা। মোনাজাত একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহতায়ালা সাহায্য প্রার্থনাকারীকে অধিক ভালোবাসেন। দুনিয়ার কোনো মানুষের কাছে একবার বা দুবার কিছু প্রার্থনা করলে সে বিরক্ত বোধ করে অথবা রেগে যায়। কিন্তু মহান আল্লাহ এমন এক মালিক, যার কাছে একবার নয় দুবার নয় হাজার বার প্রার্থনা করলেও তিনি নারাজ হন না। তার কাছে যত বেশি চাওয়া যায় তিনি তত বেশি খুশি হন। তিনি অপরাধীদের তালাশ করেন শাস্তি দেওয়ার জন্য নয় বরং তাকে ক্ষমা করে দেওয়ার জন্য।

আল্লাহতায়ালা মোনাজাতের ব্যাপারে এত দয়ালু যে, তিনি ইসলামের শত্রু আবু জাহেল, নমরুদ এমনকি ফেরাউনের মোনাজাত কবুল করেছেন। তাই তো হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদের বলতেন, তোমরা বেশি বেশি আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো এবং সমস্ত বিপদ-আপদে একমাত্র তাকে ডাকো। কেননা যাবতীয় সমস্যার সমাধানকারী একমাত্র তিনিই।

আল্লাহতায়ালা বলেন, আমার রহমতের সাগর অনেক বড়। কোনো অপরাধী যদি অপরাধ করে আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি ক্ষমা না করে থাকতে পারি না। হাদিসে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা ফরজ নামাজের পর বেশি বেশি দোয়া করো, কেননা আল্লাহতায়ালা তখন তোমাদের দোয়াগুলোকে কবুল করবেন। তিরমিজি

অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, ‘দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ।’ সহিহ্ বোখারি

হজরত রাসুলুল্লাহ (সা.)-এর জামানায় কোনো সাহাবি বিপদে পড়ে রাসুলের কাছে এলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দোয়া করতে এবং ধৈর্যধারণ করতে বলতেন। এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘মানুষ গোনাহ করতে ভালোবাসে আর আল্লাহতায়ালা ক্ষমা করতে ভালোবাসেন। কেননা তিনি গাফফার অর্থাৎ ক্ষমাশীল।’ সহিহ্ মুসলিম

অন্য হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহতায়ালা ক্ষমাশীল এবং ক্ষমাকারীকে পছন্দ করেন। হাদিসে আরও ইরশাদ হয়েছে, কেউ যদি সাগর পরিমাণ গোনাহ করে ফেলে অতঃপর আল্লাহর দরবারে এসে দুই হাত তুলে মাফ চায়, আল্লাহতায়ালা সঙ্গে সঙ্গে তার সমস্ত গোনাহ ক্ষমা করে দেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION