রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে মঙ্গলবার রাতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের তামির অবজারভেটরি মঙ্গলবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখতে পায়নি। খালি চোখেও দেশটির কোথাও চাঁদ দেখার খবর পায়নি চাঁদ দেখা কমিটি। ফলে বুধবার (২২ মার্চ) শাবান মাসের ৩০ তারিখ বলে গণ্য হবে। তাই বৃহস্পতিবার থেকে রোজা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে বুধবার রাতে তারাবির নামাজ শুরু হবে।

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

উল্লেখ্য, হিজরি সনের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION