শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে আরও ২ রোহিঙ্গাসহ ৪৫ জন করোনা রোগী শনাক্ত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে নতুন করে দুই রোহিঙ্গাসহ ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছে; এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ জন রোহিঙ্গাসহ ২ হাজার ৭১৭ জনে।

বৃহস্পতিবার রাত ৮ টায় কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

ডাঃ অনুপম বড়ুয়া বলেন, বুধবার কক্সবাজারের ৮ টি উপজেলা ও উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববতী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার থেকে সংগৃহিত সন্দেহভাজন ২২৬ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৬১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে। পজেটিভ শনাক্ত হওয়া ৫৯ জনই নতুন করে আক্রান্ত এবং ২ জনের ফলোআপ ফলাফল।

” বৃহস্পতিবার নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ৫৯ জনের মধ্যে ২ রোহিঙ্গাসহ ৪৫ জন কক্সবাজারের বাসিন্দা রয়েছে। অন্যরা জেলার পার্শ্ববতী বান্দরবান জেলার ১১ জন এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ৩ জন বাসিন্দা রয়েছে। “

তিনি বলেন, ” জেলায় নতুন আক্রান্ত ৪৫ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৯ জন, রামু উপজেলার ৫ জন, উখিয়া উপজেলার ২ জন, টেকনাফ উপজেলার ৪ জন, চকরিয়া উপজেলার ৬ জন এবং মহেশখালী উপজেলার ৭ জন বাসিন্দা রয়েছে।এছাড়া ২ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে। “

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৫২ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭১৭ জনে।

এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১২৬৬ জন, রামু উপজেলার ২২৯ জন, উখিয়া উপজেলার ৩০০ জন, টেকনাফ উপজেলার ২৩৭ জন, চকরিয়া উপজেলার ৩৩৭ জন, পেকুয়া উপজেলার ১০৫ জন, মহেশখালী উপজেলার ১২৯ জন ও কুতুবদিয়া উপজেলার ৬০ জন বাসিন্দা রয়েছে।

এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৫২ জন রোহিঙ্গা রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ১ হাজার ১৬৭ জন। মৃত্যু হয়েছে ৪০ জনের। এদের মধ্যে ৫ জন রোহিঙ্গা রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ১৯ হাজার ৬৩৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

ভয়েস/আ আ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION