বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

টেকনাফে ডিএনসি’র পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিশেষ জোনের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১০ এপ্রিল) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের (ডিএনসি) এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।

উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনীপাড়াস্থ মাদরাসাতুল হাসান ওয়াল হোসাইন (রা.) ইসলামিয়া সুন্নিয়ার সামনে টেকনাফ-কক্সবাজার সড়কের উপর থেকে রোহিঙ্গা মোহাম্মদ ওসমান (২৮)কে ১০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হন।

অপরদিকে একইদিনে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন নাফ মেরিন শিশু পার্কের দক্ষিণ পাশে কামরুল সাদেকের নির্মানাধীন বিল্ডিং এর পশ্চিম পাশে সদর ইউনিয়নের খোনকার পাড়া এলাকা থেকে ২হাজার পিস ইয়াবাসহ ওই এালাকার মোহাম্মদ হোসেন সওদাগরের ছেলে মো. শহীদউল্লাহ(২৪) কে ২ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় ।

তিনি আরো জানান, রোহিঙ্গা মোহাম্মদ ওসমান (২৮) ও মো, শহীদউল্লাহ (২৪) দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানা যায়। উল্লেখ্য, মো. শহীদুল্লাহর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে আরো একটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION