শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রমজানে কাবা জিয়ারত করেছেন ২ কোটি ২০ লাখেরও বেশি মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক:

রমজান মাসে এ পর্যন্ত ইসলাম ধর্মাবলম্বীদের শীর্ষ পবিত্র স্থান কাবা শরিফে জিয়ারত ও নামাজ আদায় করছেন ২ কোটি ২০ লাখেরও বেশি মুসল্লি। সৌদি সরকারের কাবা শরিফ ও মসজিদে নববি বিষয়ক প্রশাসনিক দপ্তরের প্রেসিডেন্ট ডা. শেখ আবদুলরহমান বিন আবদুলাজিজ আল-সুদাইসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

সৌদিতে রমজান মাস শুরু হয়েছে ২৩ মার্চ থেকে। এসপিএকে আল-সুদাইস বলেন, রমজানের প্রথম থেকেই বিপুল পরিমাণ ওমরাহযাত্রী আসছেন কাবা শরিফ জিয়ারত করতে। তিনি আরও জানান, কাবা শরিফে নামাজ পড়তে আসা ওমরাহযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিশেষ কিছু পরিকল্পনাও নিয়েছে তার দপ্তর।

সেই পরিকল্পনা অনুযায়ী, রমজানের প্রথম থেকেই কাবা শরিফ চত্বর ধোয়া হচ্ছে দিন অন্তত ১০ বার; আর এ কাজে নিযুক্ত করা হয়েছে চার হাজারেরও বেশি শ্রমিককে। এছাড়া বিশাল এই মসজিদটি জীবাণুমুক্ত রাখতে নিয়োগ করা হয়েছে ৭০টি কর্মীদল।

মসজিদ চত্বর পরিষ্কার রাখার কাজে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটও। অন্তত ১১ টি রোবটকে এ কাজে লাগানো হচ্ছে বলে এসপিএকে জানিয়েছেন আল-সুদাইস।

এছাড়া মসজিদের প্রার্থনা হল থেকে মুসল্লিদের পার্কিং লট পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য মসজিদ চত্বরে রাখা হয়েছে প্রায় ৮ হাজার গাড়ি। মুসল্লিদের মসজিদে প্রবেশ ও নির্গমনে সহায়তার জন্য ১৬০ জনেরও বেশি কর্মী সারাক্ষণ তৎপর আছেন।

সুদাইস আরও জানান জানান, কাবা শরিফের সার্বিক রক্ষণাবেক্ষণে অন্যান্য কর্মীদের পাশপাশি রয়েছেন ৯০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION