শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বান্দরবান পৌরসভার মেয়র আর নেই

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী মারা গেছেন। শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী আশুতোষ কুমার দে আশু জানান, ১৩ এপ্রিল রাতে মেয়রের শরীরে জ্বর আসে। পরদিন সকালে শারীরিক পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে সেদিনই চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে ১৫ এপ্রিল সকালে নিম্ন রক্তচাপ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মো. ইসলাম বেবী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান আমলে বান্দরবান মহুকুমা শাখার প্রথম প্রতিষ্ঠাকালীন ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, যুগ্ম-সম্পাদক এবং সর্বশেষ ২০১৫ সাল থেকে বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ও ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভার মেয়র নির্বাচিত হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION