মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের প্রভাবে আশপাশের সব মার্কেট বন্ধ

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে আশপাশের প্রায় সব মার্কেটে। ভয়াবহ আগুন লাগার কারণে আশপাশের মার্কেটগুলো বন্ধ রয়েছে। ঈদের আগে এসব মার্কেটে জমজমাট বিক্রি হওয়ার কথা ছিলো।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টা পর্যন্ত নিউ সুপার মার্কেটের কাছাকাছি চন্দ্রিমা সুপার মার্কেট, গ্লোব শপিংমল, বদরুদ্দোজা সুপার মার্কেট, গাউছিয়া সুপার মার্কেট, নূর ম্যানশন সুপার মার্কেট, হকার্স মার্কেট, চাঁদনী চক সুপার মার্কেট, ইয়াকুব সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, গোল্ডেন সুপার মার্কেট বন্ধ রয়েছে।

এছাড়া সাইন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব দোকান অফিস বন্ধ। সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা জানান, নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপণ এখনো হয়নি। মূলত এ কারণেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে মার্কেটগুলো বন্ধ রাখা হয়েছে। সেক্ষেত্রে শনিবার বিকেলের পর এগুলো খুলে দেওয়া হতে পারে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

শনিবার (১৫ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION