মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান

ইমরান খান ৮ দিনের রিমান্ডে

ভয়েস নিউজ ডেস্ক:

দুর্নীতির মামলায় গ্রেপ্তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড আদেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

আজ বুধবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন অ্যাকাউন্টেবিলিটি আদালত।

এর আগে বুধবার সকালে আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির জন্য ইমরান খানকে ইসলামাবাদের একটি আদালতে হাজির করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) প্রসিকিউটর সাবেক প্রধানমন্ত্রীর ১৪ দিনের রিমান্ডের জন্য আদালতকে অনুরোধ করেন। ইমরান খানের আইনজীবীরা এটার বিরোধিতা করেন।

গতকাল মঙ্গলবার (০৯ মে) গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। তাকে গ্রেপ্তারের পরই পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। পাকিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোয়েটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। লাহোরে সেনানিবাসে হামলা চালিয়েছে ইমরান খানের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ, পেশোয়ারসহ বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION