বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

গাজায় ৩ দিনে নারী, শিশুসহ ৩০ জন নিহত: ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক:
সম্প্রতি উত্তেজনা বেড়েছে গাজা উপত্যকায়। গত মঙ্গলবার থেকে ফিলিস্তিনি কয়েকটি সংগঠনের ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়, এ কয়েকদিনে ইসরায়েলি হামলায় নারী, শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরাও। এতে তেল আবিবের একজন নিহত হয়েছে বলে জানা গেছে।

গাজায় ফিলিস্তিনি সংগঠনগুলো অবরুদ্ধ উপকূলীয় ছিটমহল থেকে ইসরায়েলে রকেট ছুড়তে থাকলে বৃহস্পতিবার একজন নিহত হয়।

গত তিন দিনে গাজায় নিহতদের মধ্যে ছয় শিশু ও তিন নারীর পাশাপাশি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) রকেট ফোর্সের প্রধান ও তার সহকারী রয়েছেন।

একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক… উভয় ধরনের হামলার জন্য আমরা প্রস্তুত আছি। যেই আমাদের ক্ষতি করতে আসে – তার রক্ত আমরা চুষে নেই’।

আলি গালি এবং আহমেদ আবু দাক্কার মৃত্যুতে পিআইজে-এর জ্যেষ্ঠ সদস্যদের সংখ্যা যখন পাঁচজনে পৌঁছেছে, তখনই (মঙ্গলবার ভোর) গাজায় হামলা শুরু করে ইসরাইল।মিশর বলছে, তারা একটি যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত সেই প্রচেষ্টা নিষ্ফল প্রমাণিত হয়েছে।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি সাংবাদিকদের বলেছেন, ‘রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য মিশরের প্রচেষ্টা এখনও ফলপ্রসূ হয়নি’।

সূত্র: আল জাজিরা/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION