বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

আর্সেনালের সঙ্গে ‘দীর্ঘমেয়াদী’ চুক্তি সাকার

খেলাধুলা ডেস্ক:
আন্তর্জাতিক অঙ্গন ও ক্লাব ফুটবলে ইংল্যান্ডের হয়ে খেলছেন বুকায়ো সাকা। ইংলিশদের জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর আগে থেকেই তিনি প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব আর্সেনালের হয়ে খেলছেন। গানারদের শিবিরে ইতোমধ্যে ১৩ বছর পার করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। তার সঙ্গে নতুন করে আরও অনেক বছর আর্সেনাল শিবিরে থাকার চুক্তি হয়েছে। তবে তার মেয়াদ না জানিয়ে ক্লাবটি বলছে এটি ‘দীর্ঘমেয়াদী’ চুক্তি।

যদিও দেশটির সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত আর্সেনালে থাকবেন সাকা।

মঙ্গলবার (২৩ মে) ২১ বছর বয়সী সাকার চুক্তি নবায়নের বিষয়টি আর্সেনালের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানিয়েছে। তবে চুক্তির মেয়াদ উল্লেখ করেনি তারা।

চলতি মৌসুমের শুরু থেকেই প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে অপ্রতিরোধ্য ছিল আর্সেনাল। কিন্তু মাঝে পা হড়কে তারা লড়াই থেকে ছিটকে যায়। যা পরবর্তীতে দখলে নেয় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। দুইয়ে থাকা দলটির হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল করেছেন সাকা। এছাড়া তার নামের পাশে অ্যাসিস্ট রয়েছে ১১টি।

এখন পর্যন্ত আর্সেনালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৮টি ম্যাচ খেলেছেন সাকা। ক্লাবটির ২০২১-২২ ও চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সবগুলো ম্যাচ খেলেছেন তিনি। মাত্র ৮ বছর বয়সে আর্সেনালে যোগ দেওয়ার পর ধাপে ধাপে সিনিয়র দলে জায়গা পান এই তরুণ। এরপর অল্প সময়ে মূল দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। ২০২৩-২৪ মৌসুম শেষে সাকার আগের চুক্তির মেয়াদ ফুরানোর কথা ছিল। যা নতুন করে বাড়ানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION