বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

মেসিকে পেতে এক হচ্ছে বার্সা-মিয়ামি!

খেলাধুলা ডেস্ক:
ক্লাব ফুটবলে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও নানা গুঞ্জন চলছে বেশ কিছু দিন ধরেই। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে আগামী মাসে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তার। এরপর আর্জেন্টাইন তারকার নতুন ঠিকানা কি হবে সে নিয়ে কৌতূহল সবার।

মেসি তার শৈশবের ক্লাব বার্সেলোনা ফিরতে পারেন বলে আলোচনা আছে। কাতালান ক্লাবটিও খুব করে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে পেতে চায়। কিন্তু এ ক্ষেত্রে ক্লাবটির আর্থিক দুরবস্থা বড় বাধা। লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নীতি অনুসরণ করে বার্সা আদৌ মেসিকে ফেরাতে পারবে কি-না, সেটা বড় প্রশ্ন।

ঠিক এমন সময় ফরাসি দৈনিক লেকিপ দিল নতুন খবর। মেসিকে পেতে নিজেদের মধ্যে অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা করছে বার্সেলোনা ও ইন্টার মিয়ামি।

চুক্তিটা নাকি এমন হবে- মিয়ামি মেসিকে দলে ভেড়াবে। এরপর ৬ থেকে ১৮ মাসের জন্য ধারে তিনি পাড়ি দেবেন বার্সেলোনায়।লেকিপ অবশ্য সংশ্লিষ্ট কারও বক্তব্য তাদের প্রতিবেদনে তুলে ধরেনি।

সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসির মিয়ামিতে খেলার আলোচনা বেশি পুরোনো। দক্ষিণ ফ্লোরিডাতে তার বাড়িও রয়েছে। তবে লেকিপ বলছে, এখন মেসির প্রথম প্রাধান্য বার্সেলোনায় ফেরা।

মিয়ামির সঙ্গে চুক্তি করে ধারে বার্সেলোনায় খেললে ২০২৪ কোপা আমেরিকার আগ পর্যন্ত ইউরোপের শীর্ষ প্রতিযোগিতাগুলোতে খেলার পথ খোলা থাকবে মেসির সামনে। ২০২৪ সালের কোপা আমেরিকা আবার হবে যুক্তরাষ্ট্রের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION