রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

পদত্যাগ করবেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত

আন্তর্জাতিক ডেস্ক:
পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নয়েলিন হেইজেল। শুক্রবার (২ জুন) এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক মুখপাত্র।

মূলত মিয়ানরমারে ক্ষমতাসীন জান্তার অসহযোগিতার কারণে এ দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আগামী ১২ জুন হতে যাচ্ছে তার শেষ কর্মদিবস।

ওই মুখপাত্র জানান, চলতি মাসেই পদত্যাগ করবেন হেইজেল। মিয়ানমারে শান্তি স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা করেছেন তিনি। এ জন্য জাতিসংঘের মহাসচিব তাকে ধন্যবাদও জানিয়েছেন।

২০২১ সালের অক্টোবরে মিয়ানমার সম্পর্কিত বিশেষ দূতের পদে সিঙ্গাপুরের নাগরিক ও সমাজবিজ্ঞানী নয়েলিন হেইজেলকে নিয়োগ দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মূল দায়িত্ব ছিল কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সঙ্গে ক্ষমতাসীন জান্তার আলোচনা ও বৈঠকের আয়োজন এবং এ সম্পর্কিত মধ্যস্থতা করা।

২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বর্তমানে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান মিন অং হ্লেইং।

মিয়ানামারে গনতান্ত্রিক অবস্থা ফেরাতে দায়িত্ব নেয়ার পর গত বছর আগস্টে দেশটি সফর করেন নয়েলিন হেইজেল। জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংসহ সামরিক সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েকবার বৈঠকও করেন তিনি।

বৈঠক শেষে সুচির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু অনুমতি পাননি। পরে তিনি জানান সুচির সঙ্গে সাক্ষাৎ করতে না দেয়া হলে আর মিয়ানমারে যাবেন না। কিন্তু সাক্ষাতের কোনো ব্যবস্থা না হওয়ায় দায়িত্ব গ্রহণের ১৮ মাস পর পদত্যাগের সিদ্ধান্ত নিলেন হেইজেল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION