শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইহরামের কাপড় কেনা ও পরিধানে সতর্ক থাকা

ধর্ম ডেস্ক:
ইহরামের কাপড় সবার জন্য সমান নয়। বড় ছোট মাঝারি সাইজের হয়, যদিও সাইজ লেখা থাকে না। বড় সাইজের দাম একটু বেশি হলেও ভালো। অনেকে দীর্ঘদেহী হলেও কম পয়সায় ইহরামের কাপড় কিনে সতর ঢাকতে হিমশিম খেয়ে যান।

কমপক্ষে তিন সেট ইহরামের কাপড় নেওয়া ভালো।

ইহরামের কাপড় কিনে বাসায় তা পরিধান করে দেখা। কয়েকবার পরিধান করে ট্রায়াল দেওয়া। অনেককেই দেখা যায়, ইহরামের নিচের অংশ ভালোভাবে পরতে পারছেন না। তাই আগে ট্রায়াল দিয়ে অভিজ্ঞতা অর্জন জরুরি। ইহরামের কাপড় পরিধান করে অবশ্যই বেল্ট পরবেন, নাহলে তাওয়াফে ধাক্কা-ধাক্কিতে খুলে যেতে পারে।

ইহরামের কাপড় পড়া কিংবা নিয়ত করার পর সর্বাবস্থায় সাবধানতাই অগ্রগণ্য। অশ্লীল-অসাড় আলাপ-আলোচনা না করা, নিজেকে দয়াময় সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শপে দেওয়া। উড়োজাহাজে এয়ার হোস্টেসদের সঙ্গে বিনাপ্রয়োজনে কথা না বলা, না তাকানো। বাথরুম ব্যবহারে সতর্ক থাকা। কমোডে বসার আগে টিস্যু দিয়ে প্যানের ওপরের অংশ মুছে পবিত্রতা নিশ্চিত করা। অনাবশ্যক চা-কফি অথবা কোমল পানীয় পান না করাই ভালো।

উড়োজাহাজের বাথরুমে ইহরাম অবস্থায় কোনো সুগন্ধিযুক্ত হ্যান্ডওয়াশ লিকুইড বা সাবান অথবা সুগন্ধিযুক্ত টিস্যু ব্যবহার না করা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION