মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

৩১ আগস্ট এশিয়া কাপ শুরু, ভারত-পাকিস্তান ম্যাচ ডাম্বুলায়

খেলাধুলা ডেস্ক:

আগামী ৩১ আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ১৭ সেপ্টেম্বর শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। টুর্নামেন্টের ৪টি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলংকায়।

তবে ভারত-পাকিস্তানের মধ্যে বহুল প্রত্যাশিত ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার ডাম্বুলায়।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ডারবানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির সঙ্গে সভা শেষে এশিয়া কাপের সময় সূচি চূড়ান্ত করা হয়।

এ ব্যাপারে আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল সংবাদমাধ্যমকে বলেছেন, আমাদের সেক্রেটারি পিসিবি প্রধান জাকা আশরাফের সাথে দেখা করার পর এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত করা হয়।

এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হলো- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। এই ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ গ্রুপে আছে- পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি- গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION