সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

ব্রাজিলে করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা লাখের পথে আরও এক ধাপ এগুলো ব্রাজিল। সবশেষ হিসেব মতে, লাতিন আমেরিকার দেশটিতে মৃত্যু সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ছাড়িয়ে গেছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। তাতে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৪০০।

বেড়েছে আক্রান্তের সংখ্যাও। চব্বিশ ঘণ্টায় আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ৪৫ হাজার নাম। তাতে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্ত এখন ১৮ লাখের বেশি।

করোনায় আক্রান্ত-মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে; আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার।

ব্রাজিলে মৃত্যুর সংখ্যা গত ৩৫ দিনে দ্বিগুণ বেড়েছে। এর মধ্যে অবস্থায় ভয়াবহ সাও পাওলো ও রিও ডি জেনেরিওতে। সাও পাওলোয় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০০; আর রিওতে ১১ হাজার ২০০।

ব্রাজিলে প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৫ জনের, যা যুক্তরাষ্ট্র বা স্পেন থেকে কম। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লাখের মধ্যে করোনায় মৃত্যু ৪০১ জনের, আর স্পেনে ৬০৭ জনের।

তবে ব্রাজিলের আঞ্চলিক হিসেবের ধরা হলে রিওতে প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৫৩ জনের, কিয়েরা রাজ্যে হার ৭৪২ জন এবং আমাজোনাসে ৭২৬ জন।

গত চার সপ্তাহে প্রতিদিনই ব্রাজিলে গড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উঠতির দিকে থাকলেও রিও, সাও পাওলোসহ অনেক অঙ্গরাজ্য লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার পর থেকে রিও’র বার ও বীচগুলোতে হুমরি খেয়ে পড়েছে জনগণ। এতে করোনা সংক্রমণের উদ্বেগ আরও বাড়ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION