সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে ৫ যাত্রী নিহত

ভয়েস নিউজ ডেস্ক:
সিলেটে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির পাঁচ যাত্রীই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয় মাইক্রোবাসের দুই যাত্রী।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে সিলেট সদর উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) প্রভাস কুমার সিংহ দেশ রূপান্তরকে বলেন, দুর্ঘটনায় সিএনজির সব যাত্রী মারা গেছেন। তারা সবাই কোম্পানীগঞ্জ নিবাসী। নিহতদের মধ্যৈ চারজন পুরুষ ও একজন নারী। দুর্ঘটনার পর অটোরিকশা ও মাইক্রোবাস দুটিই খালের পানিতে পড়ে যায়। মাইক্রোবাসের দুজন ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তাদের পরিচয় পরে বলা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION