মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

ফিফা র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের

ভয়েস নিউজ ডেস্ক:

সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জাসির্ধারীরা।

সেমিফাইনালে কুয়েতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে অকস্মাৎ এক গোল হজম করে স্বপ্ন ভাঙে জামাল ভূঁইয়াদের।তবে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার ফিফা র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৯২ থেকে তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। আজ (বৃহস্পতিবার) হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা।

দীর্ঘ সময় বাংলাদেশ ১৯২ র্যাংকিংয়ে আটকে ছিল। উন্নতি হচ্ছিল না কিছুতেই, বরং বাজে পারফরম্যান্সে আরও অবনমনের আশঙ্কা জেগেছিল এক সময়।

তবে সাম্প্রতিক সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাফে চোখ ধাঁধানো খেলা উপহার দিয়েছে। যার ফলে ৮ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

আগের রেটিং পয়েন্ট ছিল ৮৮৪। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮৯২.৪৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION