মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন নেইমার

খেলাধুলা ডেস্ক:

বেশ কিছুদিন ধরেই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে আলোচনা চলছে ফুটবল বিশ্বে। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে ফিরবেন ব্রাজিলের তারকা, এমন খবরই শোনা যাচ্ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তবে ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপে জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র। প্রো লিগের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, নেইমারকে দুই বছরের জন্য বেতন বাবদ ১৬০ মিলিয়ন ইউরো দেবে আল হিলাল। তবে পিএসজি তাকে বিক্রি করে কত পাবে তা উল্লেখ করা হয়নি।

ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, নেইমার নিজেও আল-হিলালের এই প্রস্তাব ভেবে দেখছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নেইমারের সঙ্গে চুক্তির সম্পন্ন করবে আল হিলাল। কিছু শর্ত পরিষ্কার হওয়া ও প্রস্তুত করা কাগজপত্র যাচাই করা বাকি কেবল। এমনকি নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেস্টের দিনও ঠিক করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।

২০১৭ সালে রেকর্ড ২৪১ মিলিয়ন ডলারে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ফরাসি এই ক্লাবটিতে আসার পর থেকেই চোটজর্জর নেইমার। মার্চে ডান গোড়ালিতে সার্জারির পর সম্প্রতি প্রাক মৌসুমে পিএসজির এশিয়া সফরের দলে প্রত্যাবর্তন করেছিলেন। লিগ ওয়ানে উদ্বোধনী ম্যাচের স্কোয়াডে অবশ্য জায়গা হয়নি। তবে চোটজর্জর সময় কাটালেও পিএসজিকে ২০২০ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নিয়ে যেতে ভূমিকা রেখেছেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION