মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

আল হিলালের হলেন নেইমার; পাচ্ছেন নানা সুবিধা

খেলাধুলা ডেস্ক:
দিন কয়েক আগেই সংবাদ মাধ্যমের খবর ছিল ইউরোপ ছাড়ছেন নেইমার জুনিয়র। অবশেষে এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
মঙ্গলবার ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের এই দলটি। চুক্তির ছবি আর ১০ নম্বর জার্সি তুলে দেয়ার ছবি প্রকাশ করেছে তারা।
আল হিলালের সঙ্গে নেইমারের দুই বছরের চুক্তি হয়েছে। যার মেয়াদ থাকবে জুন ৩০, ২০২৫ পর্যন্ত। দুই বছরে ৩২ কোটি ইউরো পাবেন নেইমার। চুক্তিতে বার্সেলোনায় ধারে ফেরার কোনো শর্ত নেই। অর্থাৎ শুধু আল হিলালেই খেলবেন।
এদিকে, নেইমারকে আল হিলাল কী কী ব্যক্তিগত সুবিধা দেবে তার একটা তালিকা সামনে এনেছে ফুটবল বিষয়ক ওয়েব পোর্টাল ফুটমারকেতো। সেখানে নেইমারের দেওয়া শর্ত দেখে চক্ষু চড়কগাছ হবে যে কারও। আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার।
এছাড়া নেইমারের শর্ত আছে আরও। প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার। দেশটিতে বিবাহবহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের ক্ষেত্রে সে নিয়ম কার্যকর থাকছে না বলেই ধারণা করা হচ্ছে। কেননা এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ে করা ছাড়াই একসঙ্গে থাকার অনুমতি দিয়েছিল দেশটি।
এর বাইরেও আরও কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন তিনি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো!

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION