মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

বোল্টকে ছুঁলেন লাইলস

খেলাধুলা ডেস্ক:
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের পর ২০০ মিটারেও সেরা হলেন নোয়াহ লাইলস। কিংবদন্তি উসাইন বোল্টের পর ছেলে–মেয়ে মিলিয়েই প্রথম অ্যাথলেট হিসেবে স্প্রিন্টে ‘ডাবল’ জিতলেন এই মার্কিন তারকা।আর ২০০ মিটারে লাইলসের এটি হ্যাটট্রিক শ্রেষ্ঠত্ব। বোল্টের পর এই কীর্তিতেও তিনিই প্রথম।

লাইলসের প্রিয় ইভেন্ট ২০০ মিটার। হাঙ্গেরির বুদাপেস্টে শুক্রবার রাতে ১৯.৫২ সেকেন্ডে প্রিয় ইভেন্ট শেষ করেন তিনি। তার চেয়ে ০.২৩ সেকেন্ড পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক অ্যাথলেট এরিয়ন নাইটন (১৯.৭৫ সেকেন্ড)।

বতসোয়ানার লেতসিল টোবাগো শেষ করেছিলেন তৃতীয় স্থানে। তার সময় লেগেছে ১৯.৮১ সেকেন্ড।

বোল্টের ডাবল ছোঁয়ার পর ‘ট্রিপল’ জয়ের কীর্তিও ছুঁয়ে ফেলার সুযোগ আছে লাইলসের। তার দল যুক্তরাষ্ট্র ৪*১০০ মিটার রিলের ফাইনালে উঠেছে। হিটে না দৌড়ালেও ফাইনালে ট্র্যাকে নামতে পারেন লাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলের ‘ট্রিপল’ তিনবার জিতেছেন বোল্ট। ২০০৯, ২০১৩ ও ২০১৫ সালে এই কীর্তি গড়েন তিনি। মার্কিন স্প্রিন্টারদের মধ্যে সর্বশেষ এই কীর্তি গড়েছেন মরিস গ্রিন। সেটা সেই ১৯৯৯ সালে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION