মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

আমাদের লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল:তাসকিন

খেলাধুলা ডেস্ক:

এশিয়া কাপ খেলতে আজ রোববার দুপুরে দেশ ছাড়ছেন সাকিব আল হাসানের দল। এর আগ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। জানালেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

বিমানবন্দরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।’

এর আগে ৩ বার এশিয়া কাপের ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। এবার দলও আছে দারুণ ছন্দে, তার ওপর ফরম্যাটটা ওয়ানডে- যেখানে বাংলাদেশ বরাবরই ভালো দল। তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়াও অস্বাভাবিক নয়।

তাসকিন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হচ্ছে, ভালো ক্রিকেট খেলা। সামনে যেহেতু বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন, সবাই যেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি।’

১৭ জনের স্কোয়াডের মধ্যে ১৫ জন এদিন ফ্লাইট ধরেছেন। সহ-অধিনায়ক লিটন দাস যেতে পারেননি অসুস্থতার জন্য। জ্বরে আক্রান্ত ক্রিকেটার সময়মত সুস্থ না হলে বিকল্প ভাবতে হবে বাংলাদেশকে। এছাড়া সবার সঙ্গে যেতে পারেননি নতুন মুখ পেসার তানজিম হাসান সাকিব। এই পেসার যাবেন আলাদা ফ্লাইটে। চোটে আক্রান্ত পেসার এবাদত হোসেনের বদলি হিসেবে তিনি পরে দলে আসায় তার টিকেটও কাটা হয় পরে। তিনি তাই একদিন পর দলের সঙ্গে যুক্ত হবেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION