বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

বিজয়ের মুখোমুখি বিজয়!

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়। এ অভিনেতাকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু। গুঞ্জন উড়ছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন বিজয়!

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘থালাপাতি ৬৮’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করবেন থালাপাতি বিজয়। নাম ছূড়ান্ত না হওয়া এ সিনেমায় বাবা ও পুত্রের চরিত্রে দেখা যাবে তাকে। কিন্তু মজার বিষয় হলো, সিনেমার গল্পে এই দুটো চরিত্র একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে। অর্থাৎ সিনেমাটিতে বিজয়ের মুখোমুখি হবেন বিজয়। আপাতত এই দুই চরিত্রের বিষয়ে আর কিছু জানা যায়নি।তা ছাড়া সিনেমাটিতে আর কে কে অভিনয় করবেন, সে বিষয়ে খুব শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবেন নির্মাতারা।

এবারই প্রথম নয়, এর আগে ‘বিগলি’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন বিজয়। অ্যাটলি পরিচালিত এ সিনেমা দারুণ সাড়া ফেলেছিল। তবে নতুন সিনেমায় দ্বৈত বিজয়ের ভূমিকা একেবারেই আলাদাভাবে উপস্থাপন করা হবে। চলতি বছরে এ সিনেমার শুটিং শুরু হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজয়ের পরবর্তী সিনেমা ‘লিও’। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান। পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। ২৭৫ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION