মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

এশিয়া কাপ এ আমার যাত্রা এখানেই শেষ

খেলাধুলা ডেস্ক:

চোটের কারণে চলমান এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। পুরো আসরই মাঠের বাইরে কাটাবেন তিনি। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, ‘ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’

এশিয়া কাপ থেকে ছিটকে যাবার খবর নিজের ফেসবুকেও জানিয়েছেন শান্ত। শান্ত লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। মাসল টিয়ারের কারণে টুর্নামেন্টে আর খেলবো না। টুর্নামেন্টের বাকি অংশগুলোর জন্য বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ।’

এশিয়া কাপের এবারের আসরের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে যথাক্রমে ৮৯ এবং ১০৪ রান করেছেন বাঁহাতি এই টপ-অর্ডার ব্যাটার। রোববার আফগানদের বিপক্ষে ইনিংস চলাকালে বাম হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন তিনি। এরপর সোমবার আক্রান্ত স্থানে এমআরআই করা হয়। চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (১৯৩) সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION