সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান হারাল পাকিস্তান

খেলাধুলা ডেস্ক:

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাকিস্তানকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে অজিরা।

রোববার ব্লুমফনটেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৯২ রান তোলে অস্ট্রেলিয়া। সেঞ্চুরির দেখা পান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। জবাবে ২৬৯ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। টানা দুই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

সর্বশেষ এই জয়ের পর অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১২১। ১২০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। তৃতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৪। পরের তিন স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১০৬), ইংল্যান্ড (৯৯) ও দক্ষিণ আফ্রিকা (৯২)।

বাংলাদেশ আছে র‍্যাংকিংয়ের সপ্তম স্থানে। টাইগারদের রেটিং পয়েন্ট ৯২। সমান রেটিং পয়েন্ট শ্রীলঙ্কারও। কিন্তু পয়েন্টের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এছাড়া নয় ও দশে অবস্থান আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজের (৬৮)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION