সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

মেসিহীন মায়ামির বড় হার

খেলাধুলা ডেস্ক:
শুরুতে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। লুইস কাম্পানা ম্যাচে করেছেন জোড়া গোল। তবুও জেতাতে পারলেন না দলকে। লিওনেল মেসিহীন মায়ামিকে বড় ব্যবধানে হারিয়েছে আটলান্টা ইউনাইটেড।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গতরাতে ৫-২ গোলে ইন্টার মায়ামিকে পরাজিত করেছে আটলান্টা। মায়ামির হয়ে জোড়া গোল করেছেন লুইস কাম্পানা।

ম্যাচের প্রথম গোলের দেখা মিলে ২৫ মিনিটে। কাম্পানা একক প্রচেষ্টায় বল জড়ান আটলান্টার জালে। তাতে পিছিয়ে যায় ওয়েইন রুনির শিষ্যরা।

কিন্তু ১১ মিনিট পরই দলকে সমতায় ফেরান ক্রিস্তিয়ান মুজাম্বা। ৫ মিনিট পর এগিয়ে যায় আটলান্টা। এবার অবশ্য নিজেদের জোরে নয়, কামাল মিলারের আত্মঘাতী গোলে লিড পায়। তিন মিনিট পর ব্রুকস লেননের গোলে ব্যবধান বাড়ায় তারা।

৩-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। বিরতির পরই ব্যবধান কমানোর সুযোগ আসে। পেনাল্টি পায় মায়ামি। কাম্পানা সেটা থেকে গোল করলে ব্যবধান কমে।

তবে ৭৬ মিনিটে ৪-২ গোলের ব্যবধানে যায় আটলান্টা। জর্জাস গিয়াকওমেকিসের গোল আসে এবার। তবে তাতে সন্তুষ্ট হচ্ছিল না তারা। কারণ ৮৯ মিনিটে ৫ম গোল করেন টেইলর উলভ।

তাতেই ৫-২ গোলের জয় নিশ্চিত করে তারা। ১১ ম্যাচ পর তারা দেখল হারের মুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION