সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

দুই লাল কার্ডের দিনে লিভারপুলের লড়াকু হার

খেলাধুলা ডেস্ক:
খেলার ২৬ ও ৬৯ মিনিটে দুই লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয় লিভারপুল। তবুও তারা দুর্দান্ত লড়াই করে গেছে টটেনহ্যামের বিপক্ষে। তবে শেষ মুহূর্তের আত্মঘাতি গোলে হারের হতাশায় ডুবতে হয়েছে তাদেরকে।

টটেনহামের মাঠে ২–১ ব্যবধানে হেরে গেছে লিভারপুল। এই হারে ৭ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নম্বরে অবস্থান তাদের।

দিনটি আসলে লিভারপুলের ছিল না। ম্যাচের ২৬ মিনিটে ইয়েভেস বিসোউমাকে ট্যাকল করায় হলুদ কার্ড দেখেন কার্টিস জোনস। তবে রিপ্লে দেখে ইংলিশ মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি। এরপর দিয়াজ টটেনহামের জালে বল পাঠালেও অফসাইডে তা বাতিল করা হয়। ৩৬ মিনিটে টটেনহাম এগিয়ে যান সন হিউং-মিনের গোলে। তবে বিরতির আগে সেই গোল শোধ করেন গাকপো। টটেনহামের হয়ে সন আরেকবার বল জালে অফসাইডের পতাকায় বেঁচে যায় লিভারপুল।

ম্যাচের ৬৯ মিনিটে বদলি নামা দিয়োগো জোতা দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় লিভারপুল। টটেনহাম অবশ্য দুজন খেলোয়াড় বাড়তি পাওয়ার সুবিধাও কাজে লাগাতে পারছিল না।

ম্যাচের ৯৬ মিনিটে পোরোর ক্রস বক্সের সামনে যাওয়া রুখে দিতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন মাতিপ। নাগালে থাকা এক পয়েন্ট মুহূর্তেই ‘নাই’ হয়ে যায় লিভারপুলের জন্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION