শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের প্রশংসা

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং তাদের প্রত্যাবাসনে শক্ত অবস্থান নেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ‘মানবাধিকার ও গণতন্ত্র-২০১৯’ শীর্ষক প্রতিবেদনে এ প্রশংসা করা হয়।

এছাড়া প্রতিবেদনে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক প্রতিপক্ষকে আটক ও গ্রেফতারের জন্য বাংলাদেশ সরকার ডিজিটাল সিকিউরিটি আইন ব্যবহার করছে বলেও মন্তব্য করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে এই আইনে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোহিঙ্গা বিষয়ে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীর কার্যক্রমের কারণে তারা বাস্তুচ্যুত হয়েছে এবং বাংলাদেশ তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বপ্রণোদিত প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সামগ্রিক কোনও উন্নতি হয়নি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে সরকারকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। সারা বছর ধরে আইন-বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। মৃত্যুদণ্ড দেওয়ার সংখ্যা আগের বছরের থেকে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অন্তত দুটি রায়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গত বছরের এপ্রিল মাসে যুক্তরাজ্যের তৎকালীন মন্ত্রী মার্ক ফিল্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতির বিষয়টি উত্থাপন করেন বলে উল্লেখ করা হয় রিপোর্টে। ওই একই মাসে রিপোর্টার্স উইথআউট বর্ডারের প্রেস ফ্রিডম সূচকে বাংলাদেশ চার ধাপ নেমে ১৫০তম অবস্থানে পৌঁছায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION