বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

গাজা ঘিরে ফেলেছে ইসরায়েল, সেনাদের কালো ব্যাগে ফেরত পাঠানোর হুমকি হামাসের

আন্তর্জাতিক ডেস্ক:
হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা সিটি চারপাশ থেকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েল। এখন যেকোন সময় গাজা উপত্যকায় স্থল অভিযান চালানো হবে বলে জানিয়েছে দেশটি। এদিকে ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েলকে এই হুমকি দেন।

গতকালই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকার গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এখন গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত অভিযান চালানোর বিষয়টি সময়ের ব্যাপার মাত্র।

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, গাজায় ইসরায়েলি সেনা নিহতের যে সংখ্যা ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

ইসরায়েল বলেছে, গত শুক্রবার গাজায় স্থল অভিযান সম্প্রসারিত করার পর থেকে তারা ১৮ জন সেনা হারিয়েছে। ইসরায়েলের উদ্দেশে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘তোমাদের সেনারা কালো ব্যাগে করে ফিরবে।’

প্রসঙ্গত, ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি ব্যক্তি নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস। ৭ অক্টোবর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। ২৭ দিন ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা, রয়টার্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION