বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

আবার কার প্রেমে পড়লেন শেহনাজ গিল?

বিনোদন ডেস্ক:
সম্প্রতি প্রকৃতির কোলে ঘুরে বেড়ালেন অভিনেত্রী শেহনাজ গিল। সেই ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে তাতে তিনি প্রকৃতির প্রতি তার প্রেমের কথা উল্লেখ করেছেন।

ছবিতে যেন দেখে মনে হচ্ছে প্রকৃতিই তার নতুন প্রেমিক। দু’পাশে গাছ-গাছালি। তার মাঝখান দিয়ে দৌড়ে বেড়াচ্ছেন শেহনাজ। তার প্রফুল্ল মুখে হাসি দেখে অনুরাগীদের মনেও শান্তি বিরাজ করছে। তাদেরও মনে হয়েছে, শেহনাজের হারিয়ে যাওয়া আনন্দ ফিরে আসছে।

সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজের পাশে এসে দাঁড়িয়েছিলেন সিদ্ধার্থের মা এবং কিছু কাছের বন্ধু। ধীরে-ধীরে ছন্দে ফিরেছিলেন শেহনাজ। তাকে আগলে রেখেছিলেন বলিউড অভিনেতা সালমান খান। মুখে হাসি ফিরে পেতে সময় লেগেছিল শেহনাজের। ওজন ঝরিয়েছিলেন বিস্তর।

ওজন কমানো নিয়ে শেহনাজ বলেছিলেন, ‘আমার আগের মিষ্টি চেহারাটাই ভালো লাগত। কোনো মেয়েকে মোটা দেখলে তার প্রতি আমার বিতৃষ্ণা জন্মায় না। বরং সেটাই আমার ভালো লাগে।’

২০২১ সালে প্রয়াত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা বলিউড। জীবন তোলপাড় হয়ে গিয়েছিল তার প্রেমিকা অভিনেত্রী শেহনাজ গিলের। বিগ বস ১৩ সিজনের অংশগ্রহণকারী ছিলেন শহনাজ-সিদ্ধার্থ। সেখান থেকেই তাদের বন্ধুত্ব এবং প্রেম। সিদ্ধার্থের মৃত্যুর পর হাসতেই ভুলে গিয়েছিলেন শেহনাজ। তা দেখে দুঃখে ছিলেন শেহনাজের অনুরাগীরাও। যে চুলবুলি শেহনাজকে দেখে অভ্যস্ত তার অনুরাগীকুল, তারা ফিরে পেতে চেয়েছিলেন সেই চেনা মেয়েটাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION