শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

খোঁজ মিলল মহানবীর সময়কার বাজারের

ধর্ম ডেস্ক:
সৌদি আরবের একটি বৈজ্ঞানিক দল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময়কার বাজার (সুক) খুঁজে পেয়েছে। এ বাজারের কথা মহানবীর জীবনীতে উল্লেখ করা আছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ এমন তথ্য দিয়েছে।

ঐতিহাসিকরা বলেন, এ বাজারটির কথা মহানবী (সা.)-এর আল-সিরা আল-নবাবিয়ায় (ভবিষ্যদ্বাণীমূলক জীবনী) উল্লেখ করা হয়েছে। তিনি নবুয়ত পাওয়ার আগে বাণিজ্য করার জন্য এ বাজারে এসেছিলেন। এ বাজারটি সুক হাবাশা নামে পরিচিত। এটা মক্কার একটি প্রাচীন বাজার। প্রাক-ইসলামি এবং প্রাথমিক ইসলামিক যুগে অন্যতম গুরুত্বপূর্ণ আরব বাজার হিসেবে এটা বিখ্যাত ছিল।

এ আরব বাজারটিতে বিভিন্ন মৌসুম (ঋতু) অনুসারে নানান পণ্য পাওয়া যেত। এটা ছিল আরব উপদ্বীপের পশ্চিম অঞ্চলের বৃহত্তম বাজারগুলোর মধ্যে একটি।

প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে এ প্রাচীন আরব বাজারটির অবস্থান শনাক্ত করার প্রচেষ্টা অব্যাহত ছিল। এ সময় প্রত্নতাত্ত্বিক কমিটি দ্বারা নির্ধারিত বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছিল। সুক হাবাশা নামের বাজারটি মক্কার একটি উপকূলীয় শহর ওয়াদি কানুনার দক্ষিণে অবস্থিত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION