শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

সৃষ্টির প্রতি দয়ায় মেলে আল্লাহর ক্ষমা

মাওলানা তাজুল ইসলাম:
সব সৃষ্টিই আল্লাহর। আল্লাহর কোনো সৃষ্টির প্রতি যদি কেউ দয়া করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন; তার প্রতিও দয়া করেন। শুধু তা-ই নয়, আল্লাহ তাকে ক্ষমাও করে দেন। এ-সংক্রান্ত কিছু ঘটনা হাদিস শরিফে উল্লেখ হয়েছে।

হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হাঁটতে হাঁটতে একবার এক পথিকের খুব পিপাসা লাগল। সে একটি কূপে নামল। পান করে কূপ থেকে উঠছে এমন সময় একটি কুকুরকে দেখল পানির পিপাসায় তার জিহ্বা বের হয়ে গেছে। পানিযুক্ত কাদা চাটছিল। লোকটি মনে মনে বলল, আহা! কুকুরটিরও বুঝি আমার মতো পিপাসা লেগেছে। তার দয়া হলো। সে কুয়ায় নেমে নিজ চামড়ার মোজায় পানি নিল। দাঁত দিয়ে মোজা কামড়ে ধরে কূপ থেকে উঠল এবং কুকুরকে পান করাল। আল্লাহ তার এ কাজে সন্তুষ্ট হলেন এবং তাকে মাফ করে দিলেন। সহিহ বোখারি : ২৩৬৩

সৃষ্টির প্রতি দয়ার আচরণ আল্লাহর কাছে এতই পছন্দনীয় আমল যে, এর দ্বারা আল্লাহ পাপিষ্ঠ নারীকেও ক্ষমা করে দিয়েছেন। সে ঘটনাও হাদিস শরিফে বর্ণিত হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, একবার এক পাপিষ্ঠ নারী পথ দিয়ে যাচ্ছিল। সে একটি কুকুরকে দেখল, পিপাসায় তার জিহ্বা বেরিয়ে এসেছে। মরণপ্রায় অবস্থা। কুকুরটি কুয়ার পাশ দিয়ে ঘুরছিল। কুকুরটির এ অবস্থা দেখে তার দয়া হলো। সে নিজের পায়ের চামড়ার মোজা খুলে ওড়নার সঙ্গে বেঁধে কুয়া থেকে পানি ওঠাল এবং কুকুরকে পান করাল। তার এ কাজের কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো। বোখারি : ৩৩২১

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION