সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

সিলেট টেষ্ট: জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

খেলাধুল‍া ডেস্ক:

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের অপেক্ষায় বাংলাদেশ। স্বাগতিকদের ৩৩২ রানের জবাবে চতুর্থ দিন শেষে ১১৩ রানে ৭ ‍উইকেট হারিয়েছে ব্ল্যাকক্যাপসরা। প্রথম টেস্ট বাঁচাতে কিউইদের প্রয়োজন ২১৯ রান। অন্যদিকে বাংলাদেশের জিততে দরকার আর মাত্র ৩ উইকেট। ড্যারিল মিচেল ৪৪ আর ইশ সোধি ৭ রানে অপরাজিত আছেন। ৭ উইকেটে ১১৪ রান সফরকারীদের।

দ্বিতীয় ইনিংসে ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিন বিষে চাপে পড়ে কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই লাথামকে আউট করে সাফল্য এনে দেন শরীফুল ইসলাম। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই কিউই ওপেনার। এরপর ক্রিজে আসা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে।

দলীয় ১৯ রানে উইলিয়ামসনকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ২৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান উইলিয়ামসন। এরপর দলীয় ৩০ রানে ৮ বলে ২ রান করে আউট হন হেনরি নিকোলাস। তাকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড।

৩ উইকেটে ৩৭ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় নিউজিল্যান্ড। এরপর মাঠে ফিরে আরও ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪৬ রানের মাথায় ওপেনার ডেভন কনওয়েকে ফেরান তাইজুল। খানিক বাদেই টম ব্ল্যান্ডেলকে সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। দলীয় ৮১ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন গ্লেন ফিলিপস। তাকে এলবির ফাঁদে ফেলে ২১ রানের জুটি ভাঙেন নাঈম হাসান।

এরপর কাইল জেমিসনকে এলবিডব্লিউ করে দ্বিতীয় ইনিংসে নিজের চতুর্থ উইকেটের দেখা পান তাইজুল। তবে কিউইদের হয়ে একাই লড়ে গেছেন মিচেল। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। চতুর্থ দিনের শেষ পর্যন্ত ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন মিচেল। যা কিউইদের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১০ রান তুলেছিল। ওই ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার জয়। এছাড়া শান্ত ও মুমিনুল ৩৭ করে রান যোগ করেন। শাহাদাত ২৪ ও মিরাজ ২০ রান করেন। সোহান যোগ করেন ২৯ রান।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ১০৪ রান করেন। এছাড়া হেনরি নিকোলস ৪১ ও গ্লেন ফিলিপস ৪২ রানের ইনিংস খেলেন। টিম সাউদি ৩৫ রান যোগ করেন। দলটি প্রথম ইনিংসে ৩১৭ রান তুলে অলআউট হয়েছিল।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের হয়ে ১০৫ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাজমুল শান্ত। এছাড়া মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদী মিরাজ ৫০ রানের ইনিংস খেলেছেন। মুমিনুল হক ৪০ রান করে আউট হন। ৩ উইকেটে ২১২ রানে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ চতুর্থ দিন ১২৬ রান যোগ করেছে। অলআউট হয়েছে ৩৩৮ রানে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION