বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারে ১২ ডিসেস্বর অনুষ্ঠিত হবে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে ১২ ডিসেস্বর অনুষ্ঠিত হবে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার আটটি উপজেলার ১,৮০২টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ২০৯ জনকে নীল রং-এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪লাখ ২৩ হাজার ৬০২ জন শিশুকে লাল রং এর একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনা হবে।

এছাড়া ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের ১ লক্ষ ৫২ হাজার ৩৫৭জন উভয়বয়সী শিশুদেরও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ মঙ্গলবার জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস আয়োজিত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডা: বিপাশ খীসার সভাপতির বক্তব্যে এ তথ্য জানান।

এ সময় সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ ডা: ফাহিম আহমেদ ফয়সল,ডা কনিকা দস্তিদারসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION