সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

জন্মদিনে এমবাপ্পের জোড়া গোল

খেলাধুলা ডেস্ক:

উপলক্ষটা বেশ ভালোভাবেই রাঙালেন কিলিয়ান এমবাপ্পে। নিজের জন্মদিনে করলেন জোড়া গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সে লিগ ওয়ানের ম্যাচে মেটজকে ৩-১ গোলে হারিয়ে দিল পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে অন্য গোলটি করেন ভিতিনহা।

১৯৯৮ সালের ২০ ডিসেম্বর পৃথিবীতে আসেন এমবাপ্পে। স্বল্প এই জীবন ও ক্যারিয়ারে অনেক সাফল্যই পেয়েছেন তিনি। তবে তার কাছে নিঃসন্দেহে সবচেয় বড় সাফল্য ২০১৮ বিশ্বকাপ জয়। সবশেষ আসরেও ফাইনাল খেলেছিলেন ফরাসি এই তারকা। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে তাদের হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ফাইনালে হ্যাটট্রিক করেন এমবাপ্পে।

গতরাতেও চমৎকার খেলেন এমবাপ্পে। এদিন এলোমেলো প্রথমার্ধে কোনো দলই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তাই গোলশূন্য শেষ হয় ম্যাচের প্রথমভাগ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকদের এগিয়ে নেন ভিতিনহা। ৪৯ মিনিটে গোলটি করেন পর্তুগিজ এই ফুটবলার। বক্সের বাইরে থেকে জোরাল ফ্রি কিকে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে, ৬০ মিনিটে।

১২ মিনিট পর মেটজ অধিনায়ক মাথেইউ উদলের গোলে ম্যাচ জমে ওঠে। আশার আলো জাগে সফরকারীদের শিবিরে। কিন্তু ৮৩তম মিনিটে গোল করে পিএসজির জয় প্রায় নিশ্চিত করে দেন এমবাপ্পে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION