রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রচারণার গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার-৩ আসনের (সদর, রামু ও ঈদগাঁও ) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ঈগল প্রতীকের প্রচারণার গাড়ি ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১২ জনকে আসামি করে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভাংচুর করা অটো রিকসা চালক মো. শফি আলম বাদি হয়ে বুধবার রাতে দায়ের করা এজাহারটি নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি জানান, দায়ের করা এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। যারাই জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরো ঘটনার জন্য নৌকা প্রতীকের প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমলকে দায়ী করেছেন ব্যারিস্টার মিজান সাঈদ।

তিনি জানিয়েছেন, চালক প্রচারণার গাড়ি নিয়ে বুধবার ৫টায় রামু উপজেলার বাইপাস সড়কস্থ ফুটবল চত্বর পার হয়। এসময় একটি নোহা গাড়ি ও দুটি মোটর সাইকেল নিয়ে নৌকা মার্কার সমর্থিত অজ্ঞাত লোকজন গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে গাড়ির গতিরোধ করে ভাংচুর করা হয়। এসময় গাড়িতে থাকার কর্মী মো. নাছির উদ্দিনকে মারধর করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নৌকা প্রার্থী ও সমর্থকরা বিভিন্ন এলাকায় প্রচারণায় বাঁধা সৃষ্টি, হুমকি, ফাঁকা গুলি বর্ষণ করছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন নৌকার প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমল। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ নির্বাচনকে অস্থির করতে ওই প্রার্থী (মিজান সাঈদ) অপতৎপরতা চালাচ্ছে। বিভিন্ন এলাকায় নৌকার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। উদ্দেশ্যমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION