শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

অসুস্থতায় ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করা

ধর্ম ডেস্ক:

প্রশ্ন : আমার স্বামী চাকরির সুবাদে ঢাকা থাকেন। তিনি পাক্ষিক এক দিনের ছুটিতে গ্রামে আসেন। আমি বর্তমানে গর্ভবতী ও শারীরিকভাবে দুর্বল। এলার্জি, ঠাণ্ডা ও কাশির সমস্যাও আছে। বর্তমানে গ্রামে অনেক শীত পড়ছে। রাতে গরম পানি করা আমার জন্য কষ্টকর। তাই ফজরের নামাজ কাজার ভয়ে রাতে আমরা সহবাস থেকে বিরত থাকি। আর দিনের বেলা গরম পানি দিয়ে একাধিকবার গোসল করলে শারীরিক ক্ষতি ও রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এসব নিয়ে আমাদের মনোমালিন্য হচ্ছে। আমার করণীয় জানিয়ে বাধিত করবেন।

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে গোসল করার দ্বারা অসুস্থতা ও শারীরিক ক্ষতির আশঙ্কা প্রবল হলে আপনার জন্য গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ হবে। তবে যখন পানি ব্যবহার করলে শারীরিক সমস্যা হবে না তখন গোসল করে নিতে হবে। কিতাবুল আছল : ১/৮৬, ১০৪

জমজমের পানি পান

প্রশ্ন : এক আলেম হজ করে জমজমের পানি নিয়ে এলে আমরা তা দাঁড়িয়ে পান করলাম। তখন তিনি ধমক দিয়ে বসিয়ে দেন এবং বলেন, আল্লাহর রাসুল (সা.) ভিড় থাকার কারণে জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। তাই ভিড় থাকলে জমজমের পানি দাঁড়িয়ে পান করা জায়েজ, অন্যথায় জায়েজ নেই। জানার বিষয় হলো জমজমের পানি পানের সুন্নত তরিকা কী?

উত্তর : জমজম পানি সাধারণ অবস্থায় দাঁড়িয়ে-বসে দুভাবেই পান করা জায়েজ। ভিড় না থাকলে দাঁড়িয়ে পান করা জায়েজ নেই প্রশ্নের এ কথা ঠিক নয়। ভিড় ছাড়াও জমজম পানি দাঁড়িয়ে পান করা যে জায়েজ আছে এ সম্পর্কে ফিকহ-ফতোয়ার অনেক কিতাবে এবং হাদিসের শরাহগ্রন্থসমূহে উল্লেখ আছে।

উপরন্তু হজরত রাসুলুল্লাহ (সা.) জমজম পানি দাঁড়িয়ে পান করেছেন এ হাদিসের ভিত্তিতে বহু ফকিহ ও মুহাদ্দিস জমজম পানি দাঁড়িয়ে পান করাকে উত্তম ও আদব বলেছেন।

আর রাসুলুল্লাহ (সা.) মূলত ভিড়ের কারণেই জমজম দাঁড়িয়ে পান করেছেন এটি কোনো সুনিশ্চিত ও চূড়ান্ত কথা নয় এবং তা হাদিস ও আসার দ্বারা প্রমাণিতও নয়; বরং ফিকহ ও হাদিসবিশারদগণ রাসুলুল্লাহ (সা.)-এর দাঁড়িয়ে জমজম পান করার সম্ভাব্য কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি ভিড়ের কারণকেও উল্লেখ করেছেন। তারা আরও যে সব কারণকে উল্লেখ করে থাকেন তা হলো

১. জমজম পানি দাঁড়িয়ে পান করাও যে জায়েজ তা বোঝানোর জন্য।

২. বসার যথাযথ ব্যবস্থা না থাকা অর্থাৎ পান করার স্থানটি ভেজা হওয়ার কারণে তিনি দাঁড়িয়ে পান করেছেন।

সুতরাং এসব কারণের মধ্যে শুধু একটিকে গ্রহণ করে বাকিগুলোকে এড়িয়ে যাওয়া আদৌ ঠিক নয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION