সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

সন্তানকে পুড়িয়ে হত্যা করল বাবা

ভয়েস নিউজ ডেস্ক:

সাতক্ষীরার ধলবাড়িয়া গুচ্ছগ্রামে শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ বাবাকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) ভোররাতের কোন এক সময়ে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার এসআই ফারহানা ইসলাম বলেন, সাতক্ষীরা সদর থানার ধলবাড়িয়া গুচ্ছগ্রামে ই্য়াসিন হোসেন (২৮) তার নিজের একমাত্র ছেলে সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে। মৃত শিশু আরিফ হোসেন (৮)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ইয়াসিনের সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ থাকায় তিনি বাড়িতে ছিলেন না।

এদিকে স্থানীয় আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, ই্য়াসিন হোসেন দীর্ঘদিন যাবত মাদকাসক্ত ছিল। সম্প্রতি অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর জেল থেকে বাড়ি ফিরেছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION