রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

সম্পত্তির জন্য ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

নিহত আয়ুব আলী, ছবি: সংগৃহীত

ভয়েস প্রতিবেদক:

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কক্সবাজারে বড় ভাই আয়ুব আলীকে (২৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই মো. ইয়াছিন। এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আয়ুব আলী ওই এলাকার মৃত বশির আহমদের বড় ছেলে। ছোট ভাই মো. ইয়াছিনসহ দুইজনই পেশায় পশু চিকিৎসক।

ইউপি সদস্য মো. আব্দুল্লাহ বিদ্যুৎ জানান, আয়ুব আলীর সঙ্গে ছোট ভাই মো. ইয়াছিন ও তার মায়ের সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই সম্পত্তির জেরেই আয়ুব আলীর বিরুদ্ধে মামলা করেন ছোট ভাই ইয়াছিন ও তার মা। মামলার জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছোট ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ইয়াছিনকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION