রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

প্রবল বিরোধিতা সত্বেও জিতে দ্বিতীয়বার এমপি শাহীন আক্তার

শাহীনা ‌ আক্তার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহীন আক্তার দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে মোট ১০৪ টি ভোট কেন্দ্রের মধ্যে বিজয়ী শাহীন আক্তার পেয়েছেন মোট ১২২০৮০ ভোট।

৯০৩৭৩ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী শাহীন আক্তার এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল বশর। মোহাম্মদ নুরুল বশর পেয়েছেন মোট ৩১৭০৭ ভোট। কক্সবাজার-৪ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৭১ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার ৭ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত এ আসনে মোট ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে প্রার্থী ৭ জন। তাঁরা হলেন-জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভূট্টো : প্রতীক-লাঙ্গল, এনপিপি’র ফরিদ আলম : প্রতীক-আম, তৃনমূল বিএনপি’র মুজিবুল হক মুজিব : প্রতীক-সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী : প্রতীক-মিনার, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল : প্রতীক-ডাব, আওয়ামী লীগের শাহীন আক্তার : প্রতীক-নৌকা এবং স্বতন্ত্র মোঃ নুরুল বশর : প্রতীক-ঈগল।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ভোটার ৩ লক্ষ ২৬ হাজার ৯৭১ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ১৪১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৮২৮ জন। জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে এ আসনে ভোটার রয়েছে সর্বনিন্ম। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৪ টি। মোট বুথ সংখ্যা ৬৯৪ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৩৪৯ টি। মহিলা বুথ ৩৪৯ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৭ জন।

কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৩১২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭৭ হাজার ৪৭ জন এবং মহিলা ভোটার ৭২ হাজার ২৪৫ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৭টি।

কক্সবাজার-৪ আসনে টেকনাফ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৬৫৯ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন। হিজড়া ভোটার ২ জন। জেলার টেকনাফ ছাড়া আর কোথাও হিজড়া ভোটার নাই। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৫৭ টি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION