শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

শহরের ডজন মামলার আসামী আবছার গ্রেপ্তার

এন.এ সাগর:

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২ডজন মামলার আসামী নুরুল আবছারকে গ্রেফতার করে পুলিশ। আজ (৯জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টার দিকে কক্সবাজার শহর দক্ষিণ রুমালিয়ার ছড়াস্থা বাচাঁ মিয়ার ঘোনা এলাকার এতিমখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত নুরুল আবছার কক্সবাজার শহর দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকাস্থ বাচামিয়ারঘোনা এলাকার আব্দুর রশিদ প্রকাশ রশিদ ড্রাইভার এর পুত্র। পুলিশ জানিয়েছে আবছারের পিতা আব্দুর রশিদ প্র: রশিদ ড্রাইভারের বিরুদ্ধেও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।

এই ব্যাপারে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির আইসি আলমগীর হোসেন শাহ্ বলেন, নুরুল আবছার একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, কক্সবাজার শহর দক্ষিণ রুমালিয়ার ছরা এলাকা সন্ত্রাসীদের রাজত্বের কেন্দ্রস্থল ছিল। তবে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি দক্ষিণ রুমালিয়ার ছরা এলাকায় স্থাপিত হওয়ার পর কিছু টা সন্ত্রাসী কার্যকলাপ কমে আসছে। তৎকালীন ফাঁড়ির আইসি মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সকল দালাল ও সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দেয়।এসময় কিছু টা এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস নিলেও আনোয়ার হোসেন এর বদলির পর আবার এলাকায় নেমে আসে সন্ত্রাসীদের কালো বিষাক্ত ছায়া। এসময় তৈরি করা হয় সন্ত্রাসীদের নতুন একটি গ্রুপ। তার বিভিন্ন এলাকয় ডাকাতি, চুরি, ছিনতাই, নারী ধর্ষণসহ একাধিক অপরাধ করে নির্বিঘ্নে চলাচল ছিল তাদের।তবে বর্তমান ফাঁড়ির আইসি আলমগীর হোসেন শাহ্ আসার তার কর্মকান্ড এবং কুখ্যাত ডাকাত আবছার কে গ্রেফতার করে আবারো সেই স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে মনে করেন এলাকাবাসী। তবে সন্ত্রাসী মক্ত এলাকা হিসেবে পাওয়ার অপেক্ষায় এলাকার সচেতন মহল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION