শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি সরকারের সহযোগিতা চেয়েছেন মোমেন

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশ আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে হালাল মাংস নেওয়ার জন্য সৌদি আরবের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ অনুরোধ জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে টেলিফোন করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে প্রাণিজ খাতে বিনিয়োগের জন্য সৌদি মন্ত্রীকে অনুরোধ করেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে হালাল গরু ও মুরগির মাংস নেওয়ার জন্য তাকে অনুরোধ করেন ড. মোমেন।

টেলিফোনে ড. মোমেন সৌদি আরবের কৃষিখাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। একই সঙ্গে ইসলামী সহযোগিতা সংস্থার- ওআইসি কোভিড ফান্ড গঠনে সৌদি আরবের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION