সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

চোট কাটিয়ে মাঠে ফিরছেন সালাহ

খেলাধুলা ডেস্ক:

আফ্রিকান নেশন্স কাপের ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। অবশেষে চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। সব ঠিক থাকলে লিভারপুলের পরের ম্যাচেই মাঠে দেখা যাবে তাকে।

আজ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। এই ম্যাচ দিয়েই সালাহ মাঠে ফিরবেন বলে জানিয়েছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। গতকাল সংবাদ সম্মেলনে ক্লপ জানান, সালাহ পুরোদমে অনুশীলনে ফিরেছেন এবং ম্যাচটি খেলার জন্য তিনি পুরোপুরি ফিট।

এদিকে লিগে গত শনিবার বার্নলির বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। হাঁটুর পুরোনো চোটে আবার জেগে উঠেছে বলে জানিয়েছেন ক্লপ। তবে এই ইংলিশ ডিফেন্ডারের ফেরা নিয়ে তাড়াহুড়ো করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন লিভারপুল বস।

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি আফ্রিকান কাপ অব নেশন্সের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে মিশরের ২-২ ড্র ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান দলটির অধিনায়ক সালাহ। এই ধাক্কা সামলে উঠতে পারেনি তার দলও। মিশর বিদায় নেয় টুর্নামেন্টের শেষ ষোলো থেকে।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১৪ গোল করে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION