রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারাল বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক:
লা লিগায় গতকাল জিরোনা হেরে গেছে মায়োর্কার কাছে। তাতে বার্সেলোনার সুযোগ ছিল জিরোনাকে টপকে লিগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠার। সেটি করতে পারলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গেও ব্যবধান কমাতে পারতো জাভি হার্নান্দেজের দল।

দুটির একটিও করতে পারেনি বার্সা। অ্যাথলেটিক বিলবাওয়ের গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে কাতালান ক্লাবটি।

পয়েন্ট হারানোর পাশাপাশি বার্সার যন্ত্রণা বাড়িয়েছে তারকা খেলোয়াড়দের ইনজুরি। চোট নিয়ে মাঠ ছেড়েছেন ফ্রেঙ্কি ডি ইয়ং এবং পেদ্রি। ম্যাচের ২৬ মিনিটে গোড়ালিতে আঘাতে মাঠ ছেড়ে যান ডি ইয়ং এবং ৪৫ মিনিটে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাঠ ছাড়েন পেদ্রি।

ঘরের মাঠে এদিন বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণ ও সুযোগ তৈরিতে বার্সার সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে বিলবাও।

বার্সার ড্র ও জিরোনার হারে সুবিধা হয়েছে শীর্ষে থাকা রিয়ালের। ২৭ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৫৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে জিরোনা। ৫৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তৃতীয় স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION