সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

বিশ্বে এক কোটিরও বেশী লোক করোনা মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

নভেল করোনাভাইরাসে যে হারে মানুষ গোটা পৃথিবীতে আক্রান্ত হচ্ছেন, প্রায় একইভাবে সুস্থও হচ্ছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার সকাল সাতটা পর্যন্ত সুস্থ মানুষের সংখ্যা কোটি ছাড়িয়েছে।

নতুন এই রোগটি থেকে এখন পর্যন্ত সেরে উঠেছেন, এক কোটি ৩৭ হাজার ৬৩৭ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৫১ হাজার ৬৭৪ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২০৪ জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৩ লাখ ৭১ হাজার ৫০০ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪৫ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন। ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।

তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৩২ হাজার ৮১২ জনের।রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ২৬৯ জন।পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৪৫ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৭৬৯ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION